আমরা সাধারণত new folder খূলতে গেলে প্রথমে মাউসের রাইট বাটন ক্লিক করি তারপর new তারপর folder এ ক্লিক করি। আবার folder গুলোর নাম দিতে একটা একটা করে rename করি। এভাবে ঝামেলা না করে কিভাবে notepad এ যত খুশি ফোল্ডার তৈরি করে তার রিনেম করা যায় তাই আজ আপনাদের দেখাচ্ছি:
প্রথমে আপনার কম্পিউটারের start-run-notepad open করুন। প্রথমেই লিখুন md তারপর space দিয়ে যে যে নামের ফোল্ডার তৈরি করতে চান সেই সেই নাম লিখুন। ধরুন আমি a,b,c,d,e,f,g,h নামের ৮ টি ফোণ্ডার তৈরি করতে চাই। তাহলে আমি নোটপ্যাডে লিখবো: md a b c d e f g h এবার বুঝতে পেরেছেন তো। এবার সেভ করার পালা। save as এ ক্লিক করে যেকোনো নাম দিয়ে নামের শেষে .bat লিখে দেন। এবার আপনার .bat নামের ফাইলটি ওপেন করুন। দেখবেন a b c d e f g h নামের ৮টি ফোল্ডার তৈরি হয়ে গেছে। এভাবে আপনার খুশি মতো যত খুশি ফোল্ডার তৈরি করতে পারেন।

0 comments:
Post a Comment